
কলকাতা, ৪ এপ্রিল : হাইকোর্টের রায়ে স্বস্তি পেল ক্যালকাটা সাউথ ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ। ইউনিয়নের প্ল্যাকার্ড, পতাকা, পোস্টারে ছেয়ে গিয়েছিল ক্লাব ভবন। এমনকী ঢাকা পড়ে গিয়েছিল সামনের দিকটাই। ওই সব পোস্টার, পতাকা এবার সরানো হবে। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তেমনই রায় দিয়েছেন।
ক্লাবের তরফে সহকারী সম্পাদক ইন্দ্রদীপ মিত্র লিখিত বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। তিনি জানান, আদালতের নির্দেশনামায় সবকিছুই ব্যাখ্যা করা আছে, তা সত্ত্বেও কারও কিছু জানার হলে তাঁকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তিনি আরও জানান, নির্দেশনামা বাস্তবায়িত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দীর্ঘদিনের অস্বাভাবিক পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে ক্লাবের কর্মী, পুলিশ এবং সরকারি কর্তৃপক্ষের সহযোগিতা আশা করেছেন ইন্দ্রদীপ মিত্র। কারও এ ব্যাপারে মতামত থাকলে তা জানাতে কোনও অসুবিধে নেই।
