Breaking News

 

kolkata

3 years ago

Kolkata high Court : এজলাসেই ইডি'র হাতে গ্রেফতার ব্যবসায়ী, হাওড়ার পাণ্ডেদের নিয়ে কড়া হাই কোর্ট

high court is strict about the businessmen arrested by ED
high court is strict about the businessmen arrested by ED

 

কলকাতা, ৯ ফেব্রুয়ারি  : হাওড়ার পাণ্ডে ব্রাদার্সদের নিয়ে কড়া পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। খারিজ হয়ে গেল জামিনের আবেদন। আদালতের নির্দেশ অনুযায়ী এজলাস থেকেই ইডি’র হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে ও তাঁর এক সহযোগী।

এজলাস থেকে এভাবে অভিযুক্তের গ্রেফতারি নিয়ে স্বাভাবিকভাবেই জোর শোরগোল দেখা দেয়।শিবপুরের একটি আবাসনের ফ্ল্যাট ও গাড়ি থেকে নগদ আট কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তে নেমে অনলাইনে বিদেশি মুদ্রা কেনাবেচা সংক্রান্ত পাঠের নামে প্রতারণা-চক্র চালানোর হদিস আগেই পেয়েছিল কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে হাওড়ায় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় হইচই হয়। ১৯ অক্টোবর মূল অভিযুক্ত শৈলেশ পাণ্ডের স্ট্র্যান্ড রোডের অফিসে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে কম্পিউটার, বেশ কিছু সংস্থার স্ট্যাম্প এবং ব্যাঙ্কের পাসবই ও চেকবই পাওয়া যায়। আরও ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পান তদন্তকারীরা। সেই সঙ্গে মেলে নতুন করে আরও ৫৭ কোটি টাকা লেনদেনের হদিস। সব মিলিয়ে অনলাইন এই প্রতারণার অঙ্ক ১০০ কোটি টাকা ছাড়ায়। এই গোটা ঘটনায় শৈলেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বলে মনে করেন তদন্তকারীরা।


You might also like!