Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Weather Forecast: বুধে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Heat wave in South Bengal on Wednesday
Heat wave in South Bengal on Wednesday

 

কলকাতা, ১২ জুন: বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ বাকি জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে এই গরমের মাঝেই বৃহস্পতিবারে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু অংশে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরেও হতে পারে ভারী বৃষ্টি।


You might also like!