kolkata

3 years ago

Firhat Hakim : জয় শ্রীরাম ধ্বনি নিয়ে ফের বিজেপিকে একহাত নিলেন ফিরহাদ হাকিম

Firhat Hakim
Firhat Hakim

 

কলকাতা: “রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে যারা জয় শ্রীরাম বলে, তারা আসলে ছ্যাবলামি করে।” ফের একবার জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বিজেপিকে একহাত নিয়ে একথা বললেন নেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

রবিবার চেতলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে কলকাতার মেয়র বললেন, “রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে যারা জয় শ্রীরাম বলে, তারা আসলে ছ্যাবলামি করে। শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা-সম্মান জানাতে হলে মন্দিরে গিয়ে শুদ্ধাচারে তাঁর নাম নেওয়া উচিত। পুজোর ঘরে শ্রীরামচন্দ্রের নাম নেওয়া উচিত।” 

প্রসঙ্গত, সম্প্রতি বন্দে ভারতের উদ্বোধনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিজেপি কর্মীদের একাংশের জয় শ্রীরাম স্লোগান সম্পর্ক প্রতিক্রিয়া দিতে গিয়েও এই ‘ছ্যাবলামি’ তত্ত্ব তুলে ধরেছিলেন ফিরহাদ।


You might also like!