kolkata

3 years ago

Group D job aspirants in Kolkata HC : কালীঘাট পর্যন্ত মিছিলে আপত্তি পুলিশের, হাই কোর্টের দ্বারস্থ গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা

Kolkata High Court (File Picture)
Kolkata High Court (File Picture)

 

কলকাতা, ১১ মে : নিয়োগের দাবিতে আগামী ১৭ মে কালীঘাট পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন এসএসসি গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার তাঁরা এই মিছিল করার অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন।

বৃহস্পতিবার মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সোমবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়োগের দাবিতে আগামী ১৭ মে মিছিল করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন গ্ৰুপ-ডি চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি ছিল, শহিদ মিনার চত্বর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত মিছিল করে যেতে চান তাঁরা। কিন্তু পুলিশ কিছু বিষয়ে আপত্তি জানিয়ে সেই মিছিলের অনুমতি দেয়নি। এর পরই মিছিল করার অনুমতি চেয়ে বৃহস্পতিবার হাই কোর্টের দ্বারস্থ হন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা।

You might also like!