Breaking News

 

kolkata

3 years ago

Kolkata : চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন, দুই শিশু-সহ মা ও বাবা আহত

Fire breaks out in chetla four injured
Fire breaks out in chetla four injured

 

কলকাতা, ৯ জানুয়ারি : কলকাতার চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে আহত হয়েছেন ৪ জন। দুই শিশু ও তাঁদের বাবা-মা আহত হয়েছেন। সোমবার সকাল ৭টা নাগাদ ৬২/২ চেতলা হাট রোডের ওই ঝুপড়িতে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে পাশের ঘরেও। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন।

ঘরের দেওয়াল ভেঙে দেড় ও ৫ বছরের দুই শিশু ও মা-বাবাকে উদ্ধার করা হয়। চারজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লাগে বলে স্থানীয়দের দাবি। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।


You might also like!