Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Sandeshkhali Row :সন্দেশখালি মামলায় হাই কোর্টে জামিন প্রাক্তন সিপিএম বিধায়ক,মঙ্গলেই মুক্তি হাই কোর্টের নির্দেশে

জামিন পেলেন নিরাপদ সর্দার
জামিন পেলেন নিরাপদ সর্দার

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসন্দেশখালি মামলায় সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। জামিন মঞ্জুর করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গোটা ঘটনায় পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাই কোর্ট।মঙ্গলবার নিরাপদ জেল থেকে মুক্তি না পেলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ।

গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ককে। তার পর থেকে একটানা ১৭ দিন ধরে তিনি জেলবন্দি অবস্থায় রয়েছেন। গ্রেফতারির পরেই নিরাপদের বাড়ির লোকেরা জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ নিরাপদের নিঃশর্ত জামিন মঞ্জুর করেছে। তাঁকে কোনও ভাবেই আর জেলে বন্দি রাখা যাবে না বলেও জানিয়েছে আদালত। মঙ্গলবারই নিরাপদকে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

১৭ দিন ধরে জেলবন্দি থাকার পর অবশেষ হাই কোর্টের হস্তক্ষেপে জামিন পেলেন নিরাপদ। তবে এই মামলার শুনানিতে বিচারপতিদের ভর্ৎসনার মুখেও পড়়তে হয়েছে পুলিশকে। সূত্রের খবর, এই মামলায় বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে আদালত। তার প্রেক্ষিতে পুলিশ সুপারের কাছেও রিপোর্ট তলব করেছেন বিচারপতিরা। পরবর্তী শুনানির দিন এসপিকে এই রিপোর্ট জমা দিতে হবে।

নিরাপদের গ্রেফতারি নিয়ে বিস্ময় প্রকাশ করে মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ। বেঞ্চ বলে, ‘‘এটা আদালতের কাছে আশ্চর্যজনক যে, একটা অভিযোগের ভিত্তিতে একজন নাগরিককে গ্রেফতার করল পুলিশ! যদি একটা অভিযোগের ভিত্তিতে পুলিশ কাউকে গ্রেফতার করে তাহলে সেই একই প্রক্রিয়ায় পুলিশকে কেন গ্রেফতার করা হবে না?’’ তার পরেই আদালত প্রশ্ন তোলে, ‘‘এত দিন যে একজন নাগরিককে গ্রেফতার করে রাখা হল, তার ক্ষতিপূরণ কে দেবে?’’ পাশাপাশি এই প্রক্রিয়ায় পুলিশ আদৌ কাউকে হেফাজতে নিতে পারে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আদালত সূত্রে খবর, তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার ঘনিষ্ঠ ভানু মণ্ডলের অভিযোগের ভিত্তিতে গত ১১ ফেব্রুয়ারি নিরাপদকে গ্রেফতার করা হয়েছিল। এ জন্য এফআইআর দায়ের হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি।

সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে তৃণমূলের স্থানীয় নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, অজিত মাইতিকে। গ্রেফতার হয়েছেন স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংহও। গত ১১ ফেব্রুয়ারি একই সঙ্গে গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদকেও। মঙ্গলবারই তিনি জামিন পেলেন।


You might also like!