kolkata

2 years ago

Kalighater Kaku:কাকু'র অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে করায় আপত্তি নেই ইডির

ED has no objection to Kaku's surgery being done in a private hospital
ED has no objection to Kaku's surgery being done in a private hospital

 

কলকাতা, ৯ আগস্ট  : রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র অস্ত্রোপচার হতে পারে বেসরকারি হাসপাতালে। আপত্তি নেই ইডির। কলকাতা হাই কোর্টে এমনটাই জানালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

গত বৃহস্পতিবার সুজয়কৃষ্ণের স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বুধবারের মধ্যে সেই মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশও দেওয়া হয়। মেডিক্যাল বোর্ডের রিপোর্ট হাতে পাওয়ার পরেই ইডি জানিয়েছে, সুজয়কৃষ্ণের অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে করানোর বিষয়ে তাদের কোনও আপত্তি নেই।

সুজয়কৃষ্ণ চিকিৎসার জন্য জামিন পাবেন না বলে জানিয়ে দিয়েছে আদালত। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, এখনই জামিন নয় সুজয়কৃষ্ণকে। তবে কড়া নিরাপত্তায় চলবে চিকিৎসা। জেলের নিরাপত্তার পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীও হাসপাতালে থাকবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ।

প্রসঙ্গত, হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ। তিনি চেয়েছিলেন বেসরকারি হাসপাতালে হোক তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার। এতে প্রথমে ইডি আপত্তি জানায়। আদালত এ বিষয়ে ইডির আপত্তির কারণ জানতে চেয়েছিল। বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করেছিলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অসুবিধা কোথায়? প্রত্যেকের হাসপাতাল নিয়ে নিজস্ব পছন্দ-অপছন্দ থাকতে পারে বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি। এর পরেই ইডিকে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করার নির্দেশ দেন তিনি।


You might also like!