Breaking News

 

kolkata

3 years ago

Kunal Ghosh : "ওনার নাম আমার সামনে বলবেন না", ফের পার্থকে তোপ কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা : গ্রেফতারির পর থেকে একাধিকবার মুক্তির জন্য কেঁদে ভাসিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। বারবার পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তাঁদের উপর মানসিক নির্যাতন চলছে। এবিষয়ে প্রশ্ন করতেই মঙ্গলবার মেজাজ হারালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বললেন, “ওনার নাম আমার সামনে বলবেন না।”

পার্থ-অর্পিতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেজাজ হারান তৃণমূলের মুখপাত্র। পার্থ চট্টোপাধ্যায়ের নিজেকে নির্দোষ দাবি প্রসঙ্গে তিনি বলেন, “উনি সমস্তটাই নাটক করছেন। একদম ওনার নাম বলবেন না আমার সামনে।” অনেকে মনে করছেন এই ঘটনায় আরও স্পষ্ট হল যে, তৃণমূল আর কোনওভাবেই পার্থবাবুর পাশে নেই। এদিকে মানসিক অত্যাচার প্রসঙ্গে বাম নেতা অর্থাৎ আইনজীবী-সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “ওনার বাড়িতে ৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে। এখন এসব বলছেন। ভণ্ডামীর একটা সীমা থাকা দরকার।”

You might also like!