Breaking News

 

kolkata

3 years ago

Kolkata News : ধর্মতলায় ধুন্ধুমার, বিক্ষোভে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, পাল্টা আক্রমণ

Dharmatala
Dharmatala

 

কলকাতা, ২১ জানুয়ারি : শনিবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড বাধল ধর্মতলায়। ভাঙরের রেশ এসে পৌঁছয় শহরের প্রাণকেন্দ্রে। গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। এর জেরে স্তব্ধ হয়ে গেল মধ্য কলকাতার যান চলাচল। কার্য আইএসএফের বিক্ষোভে ব্যাপক লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। বাঁশলাঠি নিয়ে পুলিশকে তাড়া করেন আইএসএফের কর্মীরা। অগ্নিগর্ভ ভাঙড়। রণক্ষেত্র ধর্মতলা, পঞ্চায়েত ভোটের আগে ফের রণক্ষেত্র ভাঙড়, 'বোমা-গুলি'। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, আহত হয়েছে ৪জন। আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা লাগানোকে ঘিরে সংঘর্ষ হয়।

প্রসঙ্গত, হাতিশালায় পতাকা লাগানোকে ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ হয়। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করে তৃণমূল-আইএসএফ। সংঘর্ষ হয় ভাঙড়ে ধুন্ধুমার, আঁচ পড়ে কলকাতায়। ধর্মতলায় হয় অবরোধ। আইএসএফের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা আইএসএফ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ শাসকদলের। দুপক্ষের সংঘর্ষে ইটবৃষ্টি হয়। বোমাবাজি, গুলি চলারও অভিযোগ। পুড়ল তৃণমূলের অফিস। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

গোটা ধর্মতলা মোড়ই কার্যত আইএসএফ সমর্থকদের দখলে চলে যায়। তাঁদের একটাই দাবি, ভাঙড়ে যে অশান্তি হয়েছে তার দায় প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের। তাঁর দলের লোকেরাই এদিন দিনভর অশান্তি পাকিয়েছে। তাই যতক্ষণ না আরাবুলকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণে তাঁদের আন্দোলন চলবে। তেমনটাই বলেছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আইএসএফ কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয় আইএসএফ কর্মীদের। অবরোধকারীদের হটাতে ব্যাপক লাঠি চালাতে শুরু করে পুলিশ।

You might also like!