kolkata

3 years ago

Dilip Ghosh : দেবের অপরাধ, মিঠুনদার সঙ্গে অভিনয় করেছেন, নন্দনে 'প্রজাপতি' মুক্তি না পাওয়ায় দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

দুর্গাপুর, ২৫ডিসেম্বর  : " দেবের অপরাধ, মিঠুনদার সঙ্গে অভিনয় করা।" নন্দনে সাংসদ অভিনেতা দেবের সাম্প্রতিক 'প্রজাপতি' সিনেমার মুক্তির সুযোগ না পাওয়ায় রাজ্যের তৃণমূল সরকাকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সম্প্রতি রাজ্য ফ্লিম ফেস্টিবেলে ডাক পায়নি মহাগুরু। এমনকি নন্দনে তাঁর অভিনিত 'প্রজাপতি' সিনেমার উদ্বোধন করার সুযোগ দেওয়া হয়নি। রবিবার দুর্গাপুরে প্রজাপতি সিনেমায় তৃণমূল সাংসদ দেব অভিনয় করেছেন। তারপরও নন্দনে সুযোগ না পাওয়ার প্রশ্ন করার প্রতিক্রিয়ায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন," মিঠুনদা বাংলার সুপাস্টার। তিনি তৃণমূলে না থাকার কারনে ফ্লিম ফেস্টিবেলে ডাকা হয়নি।"

তিনি আরও বলেন," এরাজ্যে তৃণমূল না করলে কাজ পাওয়া যায় না। চাকরী পাওয়া যায় না। সিনেমায় নাটকে জায়গা পাবেন না। হল ঘর পাবেন না।" তিনি বলেন," অভিনেতা দেব প্রার্থী হতে চায়নি। জোর করে তাকে দাঁড় করানো হয়েছিল। তারও ব্যাবসা বন্ধ করা হয়েছিল।" , " দেবের অপরাধ, মিঠুনদার সঙ্গে অভিনয় করেছেন।"

You might also like!