
বোলপুর : শান্তিনিকেতনে থাক শিক্ষার আলো দেউচা পাঁচামি তে থাক কর্মসংস্থানের আলো।"এভাবেই বোলপুরে প্রকাশ্য সভা থেকে বীরভূমে শিল্প করার পক্ষে জোরালো সাওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বোলপুর ডাকবাংলো মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ডেউচা পাঁচামি কোল প্রকল্প নিয়ে কর্মসংস্থানের কথা বললেন মুখ্যমন্ত্রী। সরকারের এক হাজার একর জমি ছিল। ফার্স্ট ফেজ কমপ্লিট। ধন্যবাদ জানাই এলাকার মানুষকে। তারা নি:শব্দ বিপ্লব করেছেন। দেউচা পাঁচামি কয়লা শিল্প ২ বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ।তখন দেখবেন বীরভূমে জ্বলেছে আলো। শান্তিনিকেতনে থাক শিক্ষার আলো দেউচা পাঁচামি তে থাক কর্মসংস্থানের আলো। দেউচা পাঁচামি পৃথিবীর দীর্ঘ দ্বিতীয় বৃহত্তম কয়লা নগরী হয়ে উঠবে এবং যে কয়লা নগরী শিল্পে আপনাদের সবার জীবন কেটে যাবে। বিদ্যুতের দাম কমে যাবে আজকে আপনারা বিদ্যুতের যে টাকা দেন তা অনেক কমে যাবে। আগামী ১০০ বছরে বাংলায় বিদ্যুতের কোন অভাব হবে না।
আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব এই প্রজেক্ট গুলো নিয়ে মাঝে মাঝে কলকাতা থেকে এবং বাইরে থেকে লোক নিয়ে এসে স্থানীয় মানুষকে অপমান করেন। অপমান করে লাঞ্ছনা করেন, মিথ্যা কথা বলেন, কুৎসা করেন। প্লিজ দয়া করে আপনারা মানুষের স্বার্থে বেকারদের স্বার্থে এমন করবেন না।
মনে রাখবেন আমি ফোর্সফুলি কোন জমি নিই না। এটা আমার টার্গেট নয়। সিঙ্গুর আন্দোলন জমি বাঁচাও আন্দোলন আমি করেছিলাম। আমরা নেগোশিয়েট করি। আমরা চাকরি দিয়ে আমরা কম্পেন্সেশন দিয়েছি। দেখেছেন আপনারা অনেকেই চাকরি পেয়েছে। যাদের হাইট শর্টও আছে, সেটা পর্যন্ত আমরা রিলাক্সেশন করেছি আমাদের কেবিনেটে তারপরে তাদের চাকরি দিয়েছি। শুধু কনস্টেবল নয় হোমগার্ড আছে যাদের কোয়ালিফিকেশন আছে তারা গ্রুপ ডি তে ও পেয়েছে। যার কিছু নেই হয়তো ১৮ বছর বয়স হয়নি মেয়েরাও অনেকে আছে বাড়িতে কাজ করে। তাদের ১০ হাজার টাকা করে সহায়ক ভাতা ও আমরা দিচ্ছি। সুতরাং আমরা যেটা করতে পারি অন্যরা কেউ করতে পারে না। আমি বীরভূমের মানুষকে এ কথা বলতে এসেছি।
আমরা বীরভূমে শিল্প করবই ।এতে বীরভূমের পাশাপাশি আশেপাশের জেলা ও উপকৃত হবে। এর জন্য দেউচা পাঁচামি মানুষ কে ধন্যবাদ। আদিবাসী ভাই বোনেদের জোহার। ১০০০ একর সরকারের জমি আছে। বাকি জমির মধ্যে অধিকাংশ জমিতেই সম্মতি দিয়ে দিয়েছেন ওখানকার বাসিন্দারা ।আমরা তাদের জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছি।তাদের সব রকম সহায়তা করা হবে। এর মধ্যেই ৩৫৪ জনকে জুনিয়র পুলিশ কনস্টেবল এ চাকরি দিয়েছি । ১৭৪ জন কে গ্রুপ ডি হিসেবে চাকরি দেওয়া হয়েছে। ৫৪ জনকে সহায়ক ভাতা দেওয়া য়া হয়েছে। আজকেও এখানে ২৪১ জনকে জুনিয়র কনস্টেবল পদে ও ১১০ জনকে চতুর্থ শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মী পদে নিয়োগ পত্র প্রদান করা হয়েছে। এবং সহায়ক ভাতা হিসেবে ১৫ জন মাসে ১০ হাজার টাকা করে পাবে। সেটাও আজকে প্রদান করা হয়েছে। এছাড়াও জমি রেজিস্ট্রেশনের পর চেক ও বিতরন করা হয়েছে।
বীরভূমের সতীপীঠ গুলিকে জুড়ে ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা কাজ করতে হবে। আমি মুখ্য সচিব কে বলব কথা বলে ডিএমকে ডেকে নিয়ে মিটিং করতে। স্টেট একটা ট্যুরিজম ডিপার্টমেন্টের আলাদা সেক্টর করার। আমরা তারাপীঠ হেলিপ্যাডের ব্যবস্থা করে দিয়েছি। হোটেল করেছি। ইরিগেশন করে দিয়েছে। যা যা আছে সব করে দিয়েছি।
