Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Weather forecast:দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দেরি, গরমের দহনজ্বালায় নাস্তানাবুদ তিলোত্তমা

Weather forecast of Bengal
Weather forecast of Bengal

 

কলকাতা, ৮ জুন : সময়ের আগেই দেশে ও উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। তবে নির্ধারিত সময়ে বর্ষা না-ও পৌঁছতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে কয়েক দিন বিলম্ব হতে পারে বলেই মনে করছেন আবহবিদদের একাংশ। মনে করা হচ্ছে, আগামী ১০ জুনের বদলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে ১২ অথবা ১৩ জুন নাগাদ। এই মুহূর্তে বর্ষার জন্য আকুল তাপের দাপটে জর্জরিত দক্ষিণবঙ্গ।

ভ্যাপসা গরমে নাস্তানাবুদ মহানগরী তিলোত্তমাও, রোদের দাপটে জনজীবন বিপর্যস্ত দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতে ভীষণ গরম। আপাতত এই গরম থেকে স্বস্তি মিলবে না। উল্টে তাপমাত্রার পারদ আরও চড়তে পারে। শনিবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি।

মাত্রাতিরিক্ত গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিও বেশি। শনিবার সকাল থেকে গরমে পুড়ছে কলকাতাও। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, আগামী দু’দিনে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা থাকছেই।

You might also like!