kolkata

3 years ago

DA Protests: ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে যৌথ মঞ্চের ধরনা

Dark chocolate, fruit juice, joint stage dharna
Dark chocolate, fruit juice, joint stage dharna

 

কলকাতা, ২৯ মার্চ : যৌথ মঞ্চে ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে বুধবার ধরনা দেন ডিএ আন্দোলনকারীরা। তাঁরা পাশেই তৃণমূলের ধরনার সময় মাইক বন্ধ রাখাতে পুলিশের অনুরোধ নাকচ করে দেন।

মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “অতীতকে ফিরিয়ে এনেছি আমরা। সেই কারণে ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে ধরনা দিচ্ছি। তবে জল পান করব না আমরা। এ রাজ্যের কার্মচারীদের কাছ থেকেও কেউ অনুপ্রেরণা নিচ্ছেন তা বোঝা যাচ্ছে। ১৪ তলা ছেড়ে সরকারি কর্মচারিদের কাছ থেকে কেউ অনুপ্রেরণা নিয়ে রাস্তায় নেমেছেন ধরনা দিতে।”

ভাস্কর ঘোষ বলেন, “সরকারি কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনার সময় মাইক বন্ধ রাখার অনুরোধ পুলিশের। তবে আন্দোলনকারীরা সেই অনুরোধ নাকচ করেছে। আমরা হাইকোর্টের নির্দেশিকা পালন করে চলব। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। নিত্যদিনের মতোই আমাদের মাইক বাজবে।”

শহিদ মিনার চত্বরে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের সভাস্থল ও ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের ধরনা মঞ্চের মাঝে টিনের ব্যারিকেড বসানো হয়ই। বসানো হয়েছে নজর মিনার। সভার অনুমতি দেওয়া হলেও একাধিক শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই শর্ত অনুযায়ী, সব ব্যবস্থা করা হয়েছে সভাস্থলে। সভা শুরুর আগেই অকুস্থল পরিদর্শন করেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিল সেনাবাহিনীও। যেভাবে সভাস্থল ঘিরে দেওয়া হয়েছে, তাতে জয় হয়েছে বলেই মনে করছেন যৌথমঞ্চের সদস্যরা।৪২ দিন ধরে লাগাতার অনশন করছিলেন ডিএ আন্দোলনকারীরা। একের পর এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ায় শেষমেশ অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, প্রয়োজনে ফের তাঁরা অনশনে বসতে পারেন।

You might also like!