Breaking News

 

kolkata

3 years ago

Kuntal Ghosh : তাপস মণ্ডলের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছে, ফের দাবি কুন্তলের

Kuntal Ghosh
Kuntal Ghosh

 

কলকাতা, ২৩ জানুয়ারি : নিয়োগ দুর্নীতিতে চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে। ফের এমনই দাবি করলেন ইডি-র হাতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সোমবার তাঁকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয় বিধান নগর মহকুমা হাসপাতালে।

কুন্তল ঘোষ সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আগেও বলেছি, এখনও বলছি, তাপসবাবুর চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছে। তাপস মণ্ডল পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলেন। আমি রেকর্ডিংটা সিবিআইকে দিয়ে দিয়েছি। যদি আপনারা শোনেন, সব পেয়ে যাবেন। তাপস মণ্ডলের সঙ্গে নীলাদ্রি ঘোষ আছে। নীলাদ্রি ঘোষ তাপস মণ্ডলের দালাল।" প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয় তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ।

You might also like!