
কলকাতা, ৩১ অক্টোবর : সিঙ্গুর মামলায় রাজ্যের আইনি পরাজয়ে দেয় আর্থিক ক্ষতিপূরণের ধাক্কা পড়বে নিরীহ করদাতাদের ওপর। মঙ্গলবার এই মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সিঙ্গুরে নির্মীয়মান কারখানার তিনটি ছবি ও সংশ্লিষ্ট নথি-সহ তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “টাটা মোটরস (টিএমএল) পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের (ডব্লুবিআইডিসি) বিরুদ্ধে সিঙ্গুর কারখানার মামলা জিতেছে: টিএমএল বার্ষিক ১১ শতাংশ সুদের সাথে ডব্লুবিআইডিসি থেকে ৭৬৫.৭৮ কোটি টাকা পুনরুদ্ধার করার অধিকারী।
আশা করি জনগণ এই শিক্ষাটি শিখবে যে যারা জনগণের উন্নয়নে বাধা সৃষ্টি করে তাদের শেষ পর্যন্ত মূল্য দিতে হবে। টাটা কোম্পানি মমতা সরকারের বাতিকপূর্ণ পদ্ধতির জন্য, এখন এই অর্থ পশ্চিমবঙ্গের নিরীহ করদাতাদের কাছ থেকে আদায় করা হবে। এটি কেবলমাত্র একটি দৃষ্টান্ত যেভাবে তৃণমূল সরকার বাংলার মানুষের জীবনের ক্ষতি করছে।“
