kolkata

3 years ago

Calcutta Medical College : মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে চন্দ্রিমা

Chandrima Bhatterjee
Chandrima Bhatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ৯৫ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছেন কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্ররা। অনশন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক কলেজপড়ুয়া।অসুস্থ বোধ করায় হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসার পর স্থিতিশীল অবস্থায় রয়েছেন ডাক্তার পড়ুয়া। ছাত্রদের পাশে দাঁড়াতে কনভেনশনের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। হাসপাতালের ভিতর এই কনভেনশন হবে বলে জানা গিয়েছে।

শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যসচিব, কিন্তু কোনো সুরাহা মেলিনি তাতে, মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক করা হবে। সেই বৈঠকে আলোচনার পর কোনও সমাধান পাওয়া যাবে কি না সঠিক ভাবে বলা যাচ্ছে না।  

এমত পরিস্থিতিতে সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা মেডিক্যাল কলেজে এসেছেন বলে জানান তিনি। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে অনশন তুলে নিতে অনুরোধ করেছেন তিনি। ছাত্র নির্বাচন নিশ্চিত ভাবে হবে বলে ছাত্রদের আশ্বাসও দিয়েছেন চন্দ্রিমা। 

You might also like!