
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা, আর তার ঠিক পরের মাসেই রাজ্যের বাজেট অধিবেশন শুরু হবে। যদিও রাজ্য সরকার কবে বাজেট পেশ করবে, সে সম্পর্কে কোনও দিনের উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী।
আগামী বাজেট অধিবেশন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস-র বক্তৃতা দিয়েই শুরু হবে। সম্প্রতি রাজ্যপাল হিসাবে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন কেরলের প্রাক্তন আইএএস আধিকারিক।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাজেট অধিবেশনের জন্য প্রত্যেক মন্ত্রী যেন নিজেদের দফতরের কাজকর্ম সম্পর্কে অবগত থাকেন। অধিবেশনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে পরিষদয়ীয় দফতর।
