kolkata

3 years ago

Kolkata Weather : বড়দিনের আগে শীতের আমেজ উধাও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

Before Christmas, the mood of winter disappeared in South Bengal including Kolkata
Before Christmas, the mood of winter disappeared in South Bengal including Kolkata

 

কলকাতা, ২৪ ডিসেম্বর : বড়দিনের আগে ফের উত্তরের হাওয়ার দাপট একটু কমেছে কলকাতায়, ফলে শীতও সামান্য কমেছে। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে শনিবার সকালে শীতের শিরশিরানি সেভাবে মালুম হয়নি। তবে, গ্রাম বাংলায় এদিন সকালের দিকে শীত অনুভূত হয়েছে। যদিও, বড়দিনে শীত আরও কমতে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও বাড়বে। আকাশে আরও বাড়বে কুয়াশার পরিমাণ। আগামী চার দিনে তাপমাত্রা দু’ডিগ্রি থেকে চার ডিগ্রি বাড়তে পারে। ফলে বড়দিন থেকে নতুন বছরের মধ্যে পশ্চিমবঙ্গে পারদ থাকবে ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের তাপমাত্রায় হেরফের আসতে পারে বলেও আবহবিদরা জানিয়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আর তার জেরেই উত্তুরে হাওয়া পশ্চিমবঙ্গে ঢুকতে বাধা পাচ্ছে। ঘূর্ণাবর্তের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। আর সেই জন্য তাপমাত্রাও বাড়বে।

You might also like!