kolkata

3 years ago

BlackHead : ব্ল্যাকহেডস-র জন্য লজ্জায় পড়ছেন? রইল সহজ কিছু টিপস, নিমেশে নিস্তার মিলবে সমস্যা থেকে

Beauty Tips for Blackhead
Beauty Tips for Blackhead

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের ত্বকে অজস্র তৈল গ্রন্থি থাকে, সেই সব তৈল গ্রন্থিথেকে অনবরত তেল নিঃসরন হতে থাকে। মুখের ত্বকের পর্যাপ্ত পরিচর্চা করলেও বাদ থেকে যায় নাকের উপরি ভাগের যত্নে। যার ফলে নাকের ত্বকের উপরেরতৈল গ্রন্থি থেকে নিঃসৃত তেলের উপর বাইরের ধুলো জমে ব্ল্যাকহেডস তৈরি করে, যা আপনার সৌন্দর্য্যকে অনেকাংশেই কম করে দেয়। 

এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার কিছু সহজ ও ঘরোয়া নিয়ম জানতে দুরন্ত বার্তার পেজটি দেখতে থাকুন 

১/ পাতিলেবুর রস  নাকের উপর বেশ খানিকক্ষণ মেখে রেখে দিন, এরকম পরপর সাতদিন করুন দেখবেন ব্ল্যাকহেডস অনেকটা কমে গেছে। 

২/ মধু ও খুব ভাল কাজ করে ব্ল্যাক হেডস দূর করতে। ব্ল্যাকহেডসের উপরে মধু লাগিয়ে রাখুন এবং টানা  সাতদিন এটি করুন ভাল ফল পাবেন। 

৩/ ব্ল্যাকহেডস দূর করতে আরো ভাল কাজ দেয় ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশকে খুব ভালো করে নাকের উপরে লাগিয়ে রেখে দিন এবং প্রয়োজনে তার উপর একটি টিসু পেপার দিয়ে রাখতে পারেন, তার উপরে আর একবার ডিমের সাদা অংশ দিয়ে দেবেন, কিছুক্ষণ রাখার পড়ে টিস্যু পেপার তুলবে লেখা দেখেচ কিন্তু টিস্যু পেপারের গায়ে লেগে গেছে।  

৪/ চালের গুঁড়ো ও খুব ভাল কাজ করে। চালের গুঁড়োর মধ্যে পরিমাণমতো কাঁচা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটি নাকের উপর মেখে রাখুন, আধ শুকনো হলে পরে জল দিয়ে ধোয়ার সময় সামান্য স্ক্রাব করে নেবেন ভাল ফল পাবেন। 


You might also like!