Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ফাঁসানোর’চেষ্টা!দিল্লি থেকে গ্রেফতার ২

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোন নম্বর ক্লোন করে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে ফোন। ফোনে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মেটানোর কথা বলা হয়। যা শুনে রীতিমতো হকচকিয়ে যান চেয়ারম্যান। তবে কিছুক্ষণেই পর্দাফাঁস।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা নকল করে, তাঁর ফোন নম্বর ক্লোন করে করা হয়েছিল এই ফোন! এই ঘটনায় দিল্লি থেকে দুজনকে গ্রেফতার করেছে  কলকাতা পুলিশ।

সদ্য লোকসভা ভোটে জিতে আবার সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত রাজনীতি থেকে সায়মিক 'বিরতি' নিয়েছেন তিনি। তবে এরই মধ্যে কোনও এক সম্পত্তি সংক্রান্ত সমস্যা মেটাতে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যানকে কি ফোন করতে পারেন অভিষেক? এই প্রশ্নই উঠেছিল ওই ফোন আসার পর। গত ৭ জুন রায়গঞ্জ পুরসভায় একটি ফোন আসে। বলা হয়, এক মহিলার জমি নিয়ে কিছু সমস্যা আছে, তা দেখে নিতে হবে! ফোনটি পাওয়ার পরই সন্দেহ হয়েছিল পুরসভার চেয়ারম্যানের। তিনি সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে বিষয়টি জানান। 

ফোনে কথা বলার সময়ে পুরসভার চেয়ারম্যান কিছু বলেননি। কিন্তু ফোনের ওপারের গলা শুনে তিনি বুঝতেই পেরেছিলেন এটি আর যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা নয়। অবশেষে অভিষেকের অফিস থেকে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, দিল্লি থেকে কেউ বা কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর ক্লোন করে এই ফোন করেছিল। তারপরই এক রূপান্তরকামী সহ দুজনকে গ্রেফতার করেছে  কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। 

যে মহিলার নাম নিয়ে ফোন করা হয়েছিল তা আদতে একটি ছেলে। ওই ব্যক্তিই তাঁর এক বন্ধুকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর ক্লোন করিয়েছিল। তবে পুলিশ জানিয়েছে, যে নম্বর ক্লোন হয়েছে তা অভিষেকের ব্যক্তিগত নম্বর নয়। এই ঘটনায় ধৃতদের আপাতত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


You might also like!