kolkata

3 years ago

Anuvrata Mandal : জামিনের আবেদনই করলেন না আইনজীবী, ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল

Anubrata Mondal
Anubrata Mondal

 

আসানসোল, ২৫ নভেম্বর  : গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল জেলা আদালত। এর আগে প্রতিবারই তিনি জামিনের আর্জি জানিয়েছিলেন। কিন্তু, এদিন তাৎপর্যপূর্ণভাবে জামিন চাইলেন না।

শুক্রবার সকালে তাঁকে আদালতে পেশ করা হয়। এদিন তৃণমূল নেতার জামিনের আবেদনই জানানো হয়নি। ফলে সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ৯ ডিসেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। ওইদিন ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

এদিন আসানসোল আদালত চত্বরে তৃণমূলের নেতাকর্মীরা হাজির ছিলেন। এদিন অনুব্রতকে খানিকটা গম্ভীর হয়ে থাকতে দেখা যায়। মাথার চুল সাদা হয়ে গিয়েছে। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে এদিন তাঁকে পাওয়া যায়নি বলে চত্বরে উপস্থিত তৃণমূলের নেতা কর্মীরা জানিয়েছেন।

এদিকে, জানা গিয়েছে, ১ ডিসেম্বর অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল ও চালকল ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে দিল্লিতে তলব করা হয়েছে। এর আগে সুকন্যাকে পরপর তিনদিন দিল্লিতে জেরা করে ইডি। ফের তাঁকে তলব করা হল।

You might also like!