kolkata

3 years ago

Aindrila Sharma : হাসপাতাল থেকে কুদঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ঐন্দ্রিলা শর্মাকে

Aindrila Sharma
Aindrila Sharma

 

নিজস্ব প্রতিবেদন: লড়াই শেষ দীর্ঘ কুড়ি দিনের। আশা ছিল বেঁচে ফিরবেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু সাধ দিল না শারীরিক অবস্থা। রবিবার চিরতরে মারণ রোগের কাছে হার মেনে প্রয়াত হলেন অভিনেত্রী।

এই মুহূর্তে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। তবে সেই শেষ রক্ষা হল না রবিবার প্রয়াত হলেন সে। জানা গিয়েছে ঐন্দ্রিলা শর্মার মরদেহ রবিবার হাওড়া হাসপাতাল থেকে প্রথমে কুদঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে এন টি ওয়ান স্টুডিওতে। সেখান থেকে অভিনেত্রীর মরদেহ যাবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার। এদিন বিকেল চারটে নাগাদ হাওড়া হাসপাতাল থেকে মরদেহ বের করা হবে বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

You might also like!