Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Student Death : ফের ছাত্রীর রহস্যমৃত্যু, আনন্দপুরে বেসরকারি কলেজের হস্টেল থেকে উদ্ধার দেহ

Student Death Case (Symbolic Picture)
Student Death Case (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আনন্দপুরে ছাত্রীর রহস্যমৃত্যুতে ধুন্ধুমার কান্ড। বেসরকারি কলেজের হস্টেল থেকে উদ্ধার হল তার দেহ। নিহত সাবানা, বোকারোর বাসিন্দা। হেরিটেজ কলেজে বিএ অনার্সের ছাত্রী ছিলেন তিনি। কলেজের হস্টেলে থাকতেন ওই তরুণী। সহপাঠী ছুটিতে থাকায় ওই ছাত্রী একাই ছিলেন হস্টেলে। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ হস্টেল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। আনন্দপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তরুণী।

কী কারণে আত্মহত্যা করলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। তরুণীর মৃত্যুর কারণ খুঁজতে তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে তরুণীর কললিস্ট, মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর মৃত্যুর খবর তাঁর পরিজনদেরও জানানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তরুণীর পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ। 

You might also like!