kolkata

3 years ago

Sourav Join TMC : জল্পনার শেষ, তৃণমূলে যোগ দিলেন সৌরভ

Sourav Banerjee
Sourav Banerjee

 

কলকাতা, ৩০ মার্চ : তৃণমূলে যোগদান করলেন উত্তম কুমার এবং তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। তিনি টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ধরনা মঞ্চে বড় চমক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা উত্তম কুমারকে শ্রদ্ধা করি। তাঁর পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।" তিনি বলেন, "উত্তম কুমার-তরুণ কুমারের প্রতি আমার অগাধ সম্মান। তাঁর পরিবারের সঙ্গেও আমার পরবর্তীতে ভালো যোগাযোগ হয়েছে। এই পরিবার বাংলার সম্মানিত পরিবার। সেদিন উত্তম কুমারের দেহ রাখতে দেওয়া হয়নি রবীন্দ্রসদনে৷ আমরা মানবিক দিক থেকে দেখি।

সৌরভ এদিন তৃণমূলে যোগদান করার পর বলেন, "আমি ছোটবেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বড় হয়েছি। তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি। তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। তিনি যেভাবে লড়াই করছেন তা অনবদ্য। আর আমার তাই মনে হয় যে তৃণমূলে যোগদান করা উচিত এবং এই লড়াইয়ে সামিল হওয়া উচিত।"

সৌরভের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডাস্ট্রির মানুষজনকে দেখার দায়িত্ব দিয়েছিলেন অরূপ বিশ্বাসের উপর। তাঁর ভূমিকাতে আমরা অত্যন্ত খুশি।" এর আগে একাধিক অভিনেতা রাজনীতির আঙিনাতে পা রেখেছেন। রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, নুসরত জাহান থেকে শুরু করে সায়নী ঘোষ সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী তৃণমূলে যোগদান করেছেন। এবার এই তালিকায় নতুন সংযোজন সৌরভ।


You might also like!