kolkata

3 years ago

Madan Mitra : মমতার নির্দেশ, কাতার যাওয়া হচ্ছে না মদন মিত্রের

Madan Mitra
Madan Mitra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বুঁদ হয়ে রয়েছে গোটা বিশ্ব, সেই একই উন্মাদনার জেরে কামার হাটির বিধায়ক মদন বাবুর পাড়ি দেবার কথা ছিল কাতারে।তবে এ যাত্রায় এ স্বপ্ন পূরন আর সম্ভব হচ্ছে না মদনের। ম্যাচ দেখতে কাতার পাড়ি দেবার কথা ছিল তার , কিন্তু সে সময় শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে যে কারনে দলনেত্রীর নির্দেশে সেই সূচীতে বদল আনতে হচ্ছে মদন কে। 

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর প্রথম দফায় বিশ্বকাপ ফুটবল দেখতে কাতার যাওয়ার কথা ছিল তৃণমূল বিধায়কের। ১৮ নভেম্বর, শুক্রবার থেকে শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন। যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রীর নির্দেশের জন্য ২১ তারিখ কাতার রওনা দিচ্ছেন না মদন। পরিবর্তে আগামী ২৪ নভেম্বর কাতার পাড়ি দেবেন তৃণমূল নেতা।  

আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মদনকে কলকাতায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই ২১ তারিখের বদলে আগামী ২৪ তারিখ কাতারের জন্য বিমানে উঠবেন মদন। তা হলে কি তাঁর কাতার সফর এলোমেলো হয়ে গেল? মদন অবশ্য সহাস্য মুখেই জবাব দিলেন, ‘‘কিছুই ঘাঁটেনি।’’ সেই সঙ্গে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অনুগত সৈনিক’, সে বার্তাও দিয়েছেন মদন। বলেছেন, ‘‘যাঁর জন্য মদন মিত্র, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অবজ্ঞা করতে পারি না। দল চায় ২৩ নভেম্বর পর্যন্ত যেন আমি থাকি। তাই ২৪ তারিখ ভোরে কাতার যাব।’’

দু’ধাপে কাতার যাওয়ার পরিকল্পনা করেছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। প্রথম ধাপে ২১ তারিখ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে থাকার কথা ছিল তাঁর। সেই সফর শুরু হচ্ছে ২৪ নভেম্বর থেকে। দ্বিতীয় ধাপে ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর সফরসূচি রয়েছে বলে জানা গিয়েছে। 

You might also like!