Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Abhishek Banerjee: রাজনীতি থেকে সাময়িক বিরতি নিলেন অভিষেক! কারণ কি?

Abhishek is going to take a short leave from Politics (File Picture)
Abhishek is going to take a short leave from Politics (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। তিনি বুধবার সকালে এক্স হ্যান্ডেলে একথা নিজেই জানালেন। তিনি জানালেন, চিকিৎসার জন্যই সাময়িক বিরতি নিতে চলেছেন তিনি।

বুধবার সকালে নবজোয়ার যাত্রা থেকে শুরু করে লোকসভা ভোট, একাধিক ইস্যু নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, চিকিৎসার জন্য সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছি। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ আমি পাব। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।” 

অভিষেক এদিন আরও লেখেন, ‘‘গত বছর এই সময়েই আমি নবজোয়ার যাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষ কী সমস্যার এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা বোঝার চেষ্টা করেছি। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং ১০০ দিনের কাজে টাকা কেন্দ্র বন্ধ করে দেওয়ায়, তা আমাকে নাড়িয়ে দিয়েছিল।’’ প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে সমস্যা রয়েছে। নির্দিষ্ট সময় অন্তর তাঁকে চিকিৎসা করাতে হয়। গতবছরও গিয়েছিলেন তিনি। এবার কোথায় যাচ্ছেন তা জানাননি অভিষেক। তবে মনে করা হচ্ছে, চোখের চিকিৎসার কারণেই এই বিরতি। 

You might also like!