Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Patuli: পাটুলিতে কিশোরীকে ধাক্কা সবজি বোঝাই গাড়ির

killer car The bicycle that grinds to the side.
killer car The bicycle that grinds to the side.

 

কলকাতা, ১২ জুন : মঙ্গলবার রাতের শহরে এক কিশোরীকে ধাক্কা মারল সবজি বোঝাই গাড়ি। দুর্ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে ধরে ফেলে। গোটা ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গাড়ির চালককে আটক করে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ কামালগাজির কাছে দুর্ঘটনা ঘটে। ওই কিশোরী টিউশন পড়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার জন্য ক্রসিং-এ দাঁড়িয়েছিল কিশোরী। হঠাৎ সিগন্যাল ভেঙে দ্রুতগতিতে ধেয়ে আসে একটি সবজি বোঝাই গাড়ি । ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওই কিশোরীকে। ধাক্কা মেরে বেশ কিছুদূর পর্যন্ত টেনে নিয়ে যায় বলে অভিযোগ। কোনওক্রমে রক্ষা পায় কিশোরীর মা।

দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করে পাটুলি ক্রসিং–এর কাছে গিয়ে ধরে ফেলে। ধরা পড়ে যায় চালক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। মত্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে জানা গিয়েছে, আহত ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাঁর চিকিৎসা চলছে।


You might also like!