kolkata

3 years ago

Local Train : শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

Local Train
Local Train

 

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : শনিবার রাতে শিবরাত্রির পুজো। শিয়ালদা শাখায় বাতিল করা হল একগুচ্ছ লোকাল ট্রেন। রেলের তরফ জানানো হয়েছে, শনিবার রাত ১১টা থেকে ১৯ তারিখ অর্থাৎ রবিবার সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের একগুচ্ছ ট্রেন বাতিল করার কথা। রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ–শিয়ালদা শাখায় আপ ৩৩৮১৩ ও ডাউন ৩৩৮১৬ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে হাবড়া–শিয়ালদা আপ ৩৩৬৫১ ও ডাউন ৩৩৮১৬ ট্রেন। ডানকুনি–শিয়ালদা আপ ৩২২১১ ও ডাউন ৩২২১২ ট্রেন বাতিল থাকবে। রানাঘাট–শিয়ালদা আপ ৩১৬১৭ ও ডাউন ৩১৬১৪ ট্রেন ও বাতিল করা হয়েছে রেলের তরফে। পাশাপাশি বাতিল করা হয়েছে কল্যাণী সীমান্ত–শিয়ালদা আপ ৩১৩১১ ও ডাউন ৩১৩১৪ ট্রেন। বারাকপুর–শিয়ালদা আপ ৩১২১৩ ও ডাউন ৩১২১৪। শান্তিপুর–শিয়ালদা আপ ৩১৫১৩ ও ডাউন ৩১৫১৪ ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, রেল ট্র্যাক মেরামতির জন্য এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

You might also like!