kolkata

2 years ago

local trains canceled:হাওড়া শাখায় রবিবার বাতিল ১৪ টি লোকাল ট্রেন

14 local trains canceled on Sunday in Howrah branch
14 local trains canceled on Sunday in Howrah branch

 

হাওড়া, ২০ আগস্ট  : রবিবার হাওড়া ডিভিশনে ১৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ট্রেন পরিচালনায় ট্র্যাক, সিগন্যাল, ওভারহেড ইলেকট্রিফিকেশন সহ একাধিক ক্ষেত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার ওই ডিভিশনে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির জরুরি মেরামতির কাজ চলবে।

রেল সূত্রের দাবি, ধারাবাহিক এই সংস্কার কাজ চালানো হলে ট্রেন পরিষেবা আরও মসৃণ হবে। যার জেরে ট্রেন লেট হওয়ার হার কমবে। ট্রেনের সার্বিক সময়ানুবর্তিতার উন্নতি হবে। এই কাজের জন্য লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হবে। যার জেরে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, খানা-গুমানি সেকশনে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। বাতিল ট্রেনগুলির নম্বর হল – হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৮২৭ ও ৩৭৬১১। বর্ধমান থেকে ৩৬৮৪২, ৩৬৮৪৪, ৩৭৮৪২ এবং ০৩৫১৫। ব্যান্ডেল থেকে ৩৭৫৩৬ ও ৩৭৫৩৮। নৈহাটি থেকে ৩৭৫৩৫ ও ৩৭৫৩৭। পান্ডুয়া থেকে ৩৭৬১২ এবং আসানসোল থেকে ০৩৫১৪।

You might also like!