Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

World War-3: ক্রমশ উত্তপ্ত হচ্ছে রুশ-মার্কিন সম্পর্ক - তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা

jx
jx

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এক বছর অতিক্রম করেছে। কিন্তু যুদ্ধ থামার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ওই যুদ্ধকে কেন্দ্র করেই পৃথিবী আবার দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে মার্কিন ও পশ্চিমী দেশগুলো একদিকে আবার রাশিয়া-চিন সহ বেশ কিছু দেশ অন্য দিকে। এই পরিস্থিতিতেই কৃষ্ণ সাগরের উপর উড়ে বেড়ানো একটা আমেরিকান ড্রোন ধ্বংস করলো রাশিয়া। উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে। বৃহস্পতিবার বিকালে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয় একটি ভিডিও ফুটেজ। সেখানে দেখা যায়, ভাসমান ড্রোনটিকে লক্ষ্য করে উড়ে আসছে রাশিয়ার দুটি সুখোই-২৭ বিমান। আর এর পরই ড্রোনটির নেটওয়ার্কে সমস্যা হতে দেখা যায় ভিডিওতে। কিছুক্ষণ পরই সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। স্তম্ভিত মার্কিন প্রশাসন।

  রাশিয়ার দাবি, ৩৬ ফুট দৈর্ঘ্যের মার্কিন ড্রোনটি মিসাইল-বোমা ও বিস্ফোরক বহনে সক্ষম। উড়োযানটির পাখার ব্যাপ্তি ৭২ ফুটের বেশি। তাই নিরাপত্তার স্বার্থে ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষও তদন্তের জন্য সংগ্রহ করার চেষ্টা চালানো হবে বলে জানায় রাশিয়া। আর এ নিয়েই ক্ষিপ্ত ওয়াশিংটন।

এদিকে মার্কিন বাহিনী বলছে, সংঘাতের কারণেই কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ড্রোনটি। হামলার কারণে ড্রোনের নেটওয়ার্ক বিঘ্নিত হতেও দেখা যায় ভিডিও ফুটেজে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি বলেন, এই ড্রোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ। কোনোভাবেই এটির ধ্বংসাবশেষ আমরা শত্রুর হাতে পড়তে দেব না। এটি সাগরের ৪ থেকে ৫ হাজার ফুট গভীরে পড়েছে। সেখান থেকে উদ্ধার অভিযান জটিল

  এর পরে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হয়। কিন্তু কোনো পক্ষই রণে ভঙ্গ দিতে রাজি নয়। এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে আরো বড়ো যুদ্ধের সম্ভাবনা নাগরিক মহল উড়িয়ে দিচ্ছে না।

You might also like!