International

3 years ago

Jagdeep Dhankar : ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কাতার গেলেন উপ রাষ্ট্রপতি

Jagdeep Dhankar at Qatar
Jagdeep Dhankar at Qatar

 

নয়াদিল্লি, ২০ নভেম্বর  : রবিবার দুদিনের কাতার সফরে গেলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখর। উপ রাষ্ট্রপতি ২০২২ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে দোহা সফর করছেন ধনখড়।

২০২২ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখর কাতারের একটি সরকারী সফরে দোহা চলে গেলেন বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে জানিয়েছেন।

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখর তার সফরে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন।


You might also like!