Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Joe Biden : ক‍্যান্সার-মুক্ত জো বাইডেন, আপাতত চিকিৎসার আর প্রয়োজন নেই

Joe Biden
Joe Biden

 

ওয়াশিংটন, ৪ মার্চ : ত্বকের ক্যান্সারে ভুগছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুকে ত্বকের উপর সেই ক্যান্সার বিশেষ অস্ত্রপোচারের মাধ্যমে বাদ দেওয়া গিয়েছে। আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর। বাইডেনের আপাতত আর কোনওরকম চিকিৎসার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি।

ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারের পর তিনি এখন সুস্থ। হোয়াইট হাউসের ফিজিশিয়ান কেভিন ওকনার জানান, ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তাঁর বুকের চামড়ার একটি অংশ বাদ দেওয়া হয়েছে। ওই অংশে বাসা বেঁধেছিল বাসাল সেল কার্সিনোমা, যা একধরনের ত্বকের ক্যানসার। অস্ত্রোপচার করে ওই অংশটি বাদ দেওয়া হয়েছে। বাইডেনের আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যানসার ধরা পড়তেই অস্ত্রোপচার করা হয়। সমস্ত ক্যানসারাস টিস্যু বাদ দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে অস্ত্রোপচারের ক্ষতস্থান সম্পূর্ণ সেরে গিয়েছে।

You might also like!