Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

United States: :ইউক্রেনে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছে রাশিয়া, দাবি হ্যারিসের

united
united

 

মিউনিখ, ১৯ ফেব্রুয়ারি  : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল আমেরিকা । উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের মতে রাশিয়া ইউক্রেনে যা করেছে তা 'মানবতার বিরুদ্ধে অপরাধ'। জার্মানির মিউনিখ শহরে শনিবার একটি সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন উপরাষ্ট্রপতি।


তাঁর কথায়, "এটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই যে রাশিয়া ইউক্রেনে যা করেছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ"। এই অপরাধ সংঘঠিত করতে রাশিয়াকে যারা সাহায্য করেছে তারাও দায় এড়িয়ে যেতে পারবে না বলে মনে করেন হ্যারিস । আজ থেকে এক বছর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। সেই থেকেই যুদ্ধ চলছে। কখনও পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসে, কখনও ঘটে উলটোটা। ইতিমধ্যে প্রাণ গিয়েছে বহু মানুষের। আন্তর্জাতিক মঞ্চে সমালোচনাার মুখেও পড়েছে রাশিয়া। তবু থামেনি যুদ্ধ। এই দীর্ঘ সময় ধরে নিরস্ত্র মানুষের মৃত্যু দেখছে বিশ্ব।


যুদ্ধের একবছরে ইউক্রেনের সর্বভৌমত্ব রক্ষা-সহ এই প্রশ্নে বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা । সেই প্রয়াসেরই অংশ হিসেবে মিউনিখ শহরে সভা করেন হ্যারিস । নিজের ভাষণে রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু 'প্রমাণ' দাখিল করেন উপরাষ্ট্রপতি । তিনি জানান, কোনওরকম প্ররোচনাই ছাড়াই একটি সভ্য সমাজে বসবাসকারী সাধারণ মানুষের হামলা চালায় রাশিয়া। একইসঙ্গে দীর্ঘ সময় ধরে সমানতালে খুন থেকে শুরু করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে।


You might also like!