Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

UNGA : ইউক্রেনে শান্তির স্বার্থে প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে; পক্ষে ভোট ১৪১ সদস্যের, ভোটদানে বিরত ভারত ও চিন

United Nations passed
United Nations passed

 

নিউইয়র্ক, ২৪ ফেব্রুয়ারি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার ও শান্তির স্বার্থে প্রস্তাব পাশ হল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। তবে ভোটদান প্রক্রিয়া থেকে নিজেদের বিরতই রাখল ভারত এবং চিন। ইউক্রেনের উপর মস্কোর আগ্রাসনের বর্ষপূর্তিতে রাশিয়াকে হামলা বন্ধ করতে এবং তার প্রতিবেশী থেকে সেনা প্রত্যাহার করার জন্য প্রস্তাব পাশ করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। রাষ্ট্রপুঞ্জের ১৪১ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ৭ সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করে। তবে ভারত এবং চিন-সহ ৩২টি সদস্য এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি।

রাষ্ট্রপুঞ্জে ভারতের ভারতের রাষ্ট্রদূত রুচিরা কম্বোজ বলেছেন, ভারত রাষ্ট্রপুঞ্জের সনদের নীতিগুলিকে সমর্থন করে। আমাদের দেশেও আমরা আলোচনা এবং কূটনৈতিক পদ্ধতিতে কোনও সমস্যার সমাধানে বিশ্বাসী। যদিও আমাদের মনে হয় এই প্রস্তাবে দীর্ঘস্থায়ী শান্তি সুরক্ষিত করার যে পন্থার কথা বলা হয়েছে, তাতে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর সেই কারণেই আমরা ভোটদান থেকে নিজেদের বিরত রাখছি।’’ রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ আরও বলেন, ‘‘ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। দু’দেশের সংঘাতের কারণে অগুণতি জীবন হারিয়েছে। মানুষের জীবনে দুর্ভোগ বেড়েছে এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সাধারণ মানুষের উপর হামলা গভীরভাবে উদ্বেগজনক।''


You might also like!