Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Russia Ukraine War : রুশ সেনাদের সরিয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিল ইউক্রেন

Ukrain Russia War (File Picture)
Ukrain Russia War (File Picture)

 

কিয়েভ, ১৮ সেপ্টেম্বর  : ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুতের কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি গ্রাম পুনঃদখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন সেনারা। দখল মুক্ত করা পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনের অন্যতম প্রধান গ্রাম ক্লিশচিভকা বাখমুতের দক্ষিণে অবস্থিত। এ নিয়ে তিন দিনে পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখলের দাবি করল ইউক্রেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে ওয়াশিংটনে সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কিয়েভের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন। তাই এই সময় যুদ্ধক্ষেত্রে এই ধরনের সাফল্য অর্জন ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ।

আরও বেশি পশ্চিমা সহায়তা জোগাড় করার ক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে যে সফলতা আসছে, সেটি দেখানো কিয়েভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বাখমুতের কাছে লড়াইরত সেনাদের প্রশংসা করেছেন জেলেনস্কি। এই সময় ক্লিশচিভকাকে দখলমুক্ত করা সেনাদেরকে বাহবা দেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ান সৈন্যরা এই ক্লিশচিভকা দখল করে নেয়। এই গ্রামটি দখল মুক্ত করার ফলে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীর দিকে আরও সহজে গোলাবর্ষণ করতে পারবে।


You might also like!