Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Thailand : থাইল্যান্ডে বায়ুদূষণের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দু'লক্ষ মানুষ

two lakh people are hospitalized due to air pollution
two lakh people are hospitalized due to air pollution

 

ব্যাংকক, ১৩ মার্চ  : থাইল্যান্ডে বায়ুদূষণে জেরে অসুস্থ হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দু’লক্ষ মানুষ। পরিস্থিতি দেখে উদ্বিগ্ন প্রশাসন।২০২৩ সালের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় ১৩ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। নানা ধরনের অ্যালার্জি, শ্বাসকষ্ট দেখা দিয়েছে তাঁদের মধ্যে। তবে এক সপ্তাহে দুই লক্ষ মানুষের অসুস্থ হয়ে পড়া উদ্বেগের, এমনটাই মত চিকিৎসকদের একাংশের।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে ইতিমধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের ঘর থেকে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাকিদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। নার্সারিগুলোতে শিশুদের জন্য ‘বিশেষ ধুলোবিহীন ঘর’-এর ব্যবস্থা করা হয়েছে। থাইল্যান্ডে মূলত যানবাহনের ধোঁয়া, কলকারখানা ও ফসলের গোড়া পুড়িয়ে দেওয়ার ফলে ধোঁয়া নির্গত হয়। দূষণের প্রকোপে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল প্রশাসনের তরফে। স্কুল-কলেজের ক্লাসও বাড়ি থেকে চলছিল। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, বুধবার ব্যাংককের ৫০টি জেলায় পিএম২.৫ কণার মাত্রা ছিল স্বাভাবিকের থেকে বিপজ্জনকভাবে বেশি। দূষণের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কণিকা, যার ব্যাস ২.৫ মাইক্রোমিটার বা তারও কম, তাকে বলা হয় পিএম২.৫ কণা। বাতাসে এই অতিসূক্ষ্ম দূষণ কণিকার মাত্রা বাড়তে থাকলে শ্বাসগ্রহণের মাধ্যমে তা রক্তে প্রবেশ করে। সেখান থেকে শারীরিক অসুস্থতা দেখা দেয়।

You might also like!