International

3 years ago

Sydney : মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের, অস্ট্রেলিয়ার দুর্ঘটনায় মৃত অন্তত চার

Two helicopters collided in mid-air
Two helicopters collided in mid-air

 

সিডনি, ২ জানুয়ারি : মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল চার জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু-সহ তিনজন। ধাক্কা লেগে একেবারে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। অস্ট্রেলিয়ায় এই ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে অস্ট্রেলিয়ার পরিবহন দফতর। কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তারিত তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের মেন বিচ এলাকায়। নতুন বছরের শুরুতে সেখানে পর্যটকদের ভিড়। এই এলাকায় সমুদ্রের উপরে হেলিকপ্টারে চড়া-পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। পুলিশের তরফে জানানো হয়েছে, একটি হেলিকপ্টার নেমে আসছিল। একই সময়ে অন্যটি উড়তে শুরু করেছিল। আকাশে উঠেই ধাক্কা লেগে যায় দুই হেলিকপ্টারের। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে একটি কপ্টার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের। দুই হেলিকপ্টার মিলিয়ে মোট নয় জন আহত হয়েছেন। দুই বালক-সহ এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।

You might also like!