Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Bangladesh : বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের ঢাকে কাঠি, ভোটাভুটি আগামী ১৯ ফেব্রুয়ারি

the presidential election will be held on February 19
the presidential election will be held on February 19

 

ঢাকা  : বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি। বুধবার কমিশন সভা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজি হাবিবুল আউয়াল।

ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের সময় ১২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থী প্রত্যাহারের তারিখ ১৪ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি। জাতীয় সংসদ কক্ষে ভোট হবে দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত। এর আগে গত মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তফশিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের জানান সিইসি।

পরপর দু’বার দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতির পদে আর থাকছেন না মহম্মদ আব্দুল হামিদ। আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্যপদে নির্বাচন করতে হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সংসদে আওয়ামি লিগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা একপ্রকার নিশ্চিত।

You might also like!