Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Demand To withdraw US Troops From Germany:জার্মানি থেকে মার্কিন সেনা সরানোর দাবি জানালেন দেশের বামপন্থী নেতারা

US troops from Germany
US troops from Germany

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  জার্মানিকে কেন্দ্র করে দীর্ঘ কয়েক দশক আমেরিকা পশ্চিমী কিছু দেশকে চোখ রাঙিয়ে চলেছে। ফলে জার্মানির স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলেই দাবি ওই দেশের প্রগতিশীল বামপন্থী নেতৃত্বের। জার্মানির বাম দলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেন বলেছেন, আমেরিকার সঙ্গে চরম পরাধীনতামূলক সম্পর্ক অবশ্যই বার্লিনকে পরিহার করতে হবে। তাদের মতে জার্মানি যেন মার্কিনের কাছে পরাধীন হয়ে আছে। জার্মান সরকারকে অবশ্যই যুক্তরাষ্ট্রেকে চাপ প্রয়োগ করতে হবে, যাতে পরমাণু অস্ত্রসহ মার্কিন সেনাদের দেশে ফেরত নিয়ে যায়। স্থানীয় সংবাদ মাধ্যমে তা প্রকাশ পেয়েছে।

  দেশের নাগরিকদের অধিকাংশ মনে করেন,এবার বিদায় নেওয়া দরকার মার্কিন সেনার। সেভিম দাগদেলেন বলেন, ৭৮ বছর পর এখন মার্কিন সেনাদের দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে।

তিনি বলেন, জার্মানির মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে জার্মানির বাইরের কোনো ভূখণ্ড মনে হয়, কারণ সেখানে এ দেশের সংবিধান কার্যকর নয়। জার্মানির এই এমপি দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সদস্য। তাঁর দাবি এবার জার্মানির সম্পূর্ণ স্বাধীনতা আসার সময় হয়েছে। 

  জার্মানির ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা অন্য দেশের উপর খবরদারি করবে এটা আর মানা যায় না বলেই ওই বাম নেতা বলেছেন। জার্মানিতে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটি বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার কাজে আমেরিকা ব্যবহার করে থাকে। এছাড়া, এইসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন সেনারা ড্রোনের সাহায্যে প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে। প্রগতিশীল বামপন্থী নেতারা মনে করেন, জার্মানির ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা যুদ্ধাস্ত্র দিয়ে মানুষ খুন করেছে। এটা মানবতা বিরোধী।

You might also like!