Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Suchitra Sen : সুচিত্রা সেনের স্মৃতিতে পাবনায় বিভিন্ন কর্মসূচির আয়োজন

Suchitra Sen
Suchitra Sen

 

পাবনা, ১৭ জানুয়ারি  : সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবসে মঙ্গলবার তাঁর স্মৃতিতে বাংলাদেশের পাবনার সংরক্ষণ পরিষদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় মহানায়িকাকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর স্মরণসভা ও সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গানের পরিবেশন করেন কিছু শিল্পী। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন দেশের গণ্যমানের ব্যক্তিত্বরা।

ভারতের পাশাপাশি বাংলাদেশেরও গর্ব তিনি। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন। দশম শ্রেণি পর্যন্ত পাবনায় পড়াশোনা করেন তিনি। পরে পাক-ভারত বিভাজনের সময়ে পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন। সুচিত্রা সেনের মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ ও বাবা করুণাময় দাশগুপ্ত পাবনা পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ছিলেন।

১৯৪৭ সালে আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে রমার বিয়ে হয়। স্বামীর পদবী অনুসারে মহা নায়িকার নাম হয়, রমা সেন। এরপর তাঁর নামের পরিবর্তন হয়ে সুচিত্রা সেন হয়। শ্বশুর ও স্বামীর অনুমতি নিয়েই চলচ্চিত্রে প্রবেশ করেন অভিনেত্রী।

১৯৬০ সালে তাঁরা পাবনার বাড়িটি জেলা প্রশাসনের কাছে ভাড়া দিয়ে কলকাতায় চলে যান। ১৯৮৭ সালে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত ইমাম গাজ্জালী ট্রাস্ট বাড়িটি ইজারা নেয়। ২০০৯ সালে পাবনাবাসী বাড়িটি দখলমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু হয়। ২০১৪ সালের ১৬ জুলাই দখলমুক্ত হয়ে জেলা প্রশাসন বাড়িটি নিয়ন্ত্রণে নেয়।

You might also like!