Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

5 months ago

Artemis II Splashdown: সফল চন্দ্রাভিযান, নাসার চার মহাকাশচারী ফিরলেন নির্বিঘ্নেই

Artemis II astronauts safely back on Earth after trip around the moon
Artemis II astronauts safely back on Earth after trip around the moon

 

ক্যালিফর্নিয়া, ১১ এপ্রিল : সফল চন্দ্রাভিযান সেরে নাসার চার মহাকাশচারী ফিরলেন নির্বিঘ্নেই। ১০ দিন পর শনিবার সকালে (ভারতীয় সময়) নাসার মহাকাশচারীরা পৃথিবীতে অবতরণ করেছেন। দক্ষিণ ক্যালিফর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে নির্বিঘ্নেই নেমেছে ক্যাপসুল। নাসার এই চন্দ্রাভিযানের নাম ‘আর্টেমিস ২’। ২০২৮ সালে এই অভিযানের তৃতীয় পর্যায়ে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।

গত ২ এপ্রিল ভোরে (ভারতীয় সময়) চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল নাসার মহাকাশযান। তাতে ছিলেন কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ এবং জেরেমি হানসেন। প্রায় ১০ দিন পৃথিবীর বাইরে কাটিয়ে চাঁদের কাছ থেকে ঘুরে আবার তাঁরা ফিরে এলেন। ‘আর্টেমিস ২’-এর লক্ষ্য চাঁদের মাটিতে পা রাখা নয়। বরং চাঁদের সামনে থেকে ঘুরে আসা। সব কিছু ঠিক থাকলে ২০২৮ সালে অভিযানের তৃতীয় ধাপে চাঁদে নামবে মানুষ।

পৃথিবী থেকে ৪ লক্ষ ৬ হাজার ৭৭৮ কিলোমিটার দূরে গিয়ে আবারও পৃথিবীতে ফিরে এলেন চার মহাকাশচারী। তাঁদের এই রুদ্ধশ্বাস অভিযানের দিকে নজর ছিল গোটা বিশ্বের। শেষ পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে প্রবেশ করে মহাকাশযানটি। সেই সময় প্রায় ছ’মিনিট মহাকাশচারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সব কিছু ভালভাবেই সম্পন্ন হয়েছে। তবে চার মহাকাশচারীর পৃথিবীতে প্রত্যাবর্তন মোটেই সহজ ছিল না। কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণের জেরে আগুনের লেলিহান শিখা কার্যত গ্রাস করে ওরিয়ন ক্যাপসুলটিকে।

You might also like!