International

3 years ago

Shoaib Sania : বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সানিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানালেন শোয়েব

Shoaib wished Sania on her birthday amid rumors separation
Shoaib wished Sania on her birthday amid rumors separation

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন পাক ক্রিকেট তারকা শোয়েব মালিক। গতকাল ঘড়ির কাটায় রাত ১২টা বাজার পর ক্যালেন্ডারে ১৫ নভেম্বর হতেই স্ত্রী সানিয়াকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন ক্রিকেট তারকা। সানিয়া মির্জার জন্মদিনে শোয়েব মালিকের শুভেচ্ছা বার্তা নতুন মোড় এনে দিয়েছে বিচ্ছেদের জল্পনায়।

নিজ নিজ ক্ষেত্রের সাফল্য, জনপ্রিয়তা বিতর্ক থেকে বাচাতে পারেনি তাদের। রক্ষণশীল শোয়েব এবং টেনিসের গ্ল্যামার গার্লের সম্পর্কের মেয়াদকালও নির্ধারণ করে দিয়েছিলেন অনেকে। গত ১২ বছর ধরে যদিও সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দাম্পত্য টিকিয়ে রেখেছিলেন সানিয়া ও শোয়েব। নিজ নিজ দেশে নয়, দুবাইয়ে আলাদা সংসার পেতেছিলেন তারা। জীবনে এসেছিল একমাত্র সন্তান ইজানও। কিন্তু এই মুহূর্তে সানিয়া ও শোয়েবের দাম্পত্য একবারে খাদের কিনারায় বলে শোনা যাচ্ছে। তবে এরই মধ্যে গতকাল ঘড়ির কাটায় রাত ১২টা বাজার পর ক্যালেন্ডারে ১৫ নভেম্বর হতেই স্ত্রী সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা বিশেষ বার্তা পোস্ট করেন ক্রিকেট তারকা শোয়েব মালিকে। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সানিয়া মির্জা। বিশেষ দিনে তোমার সুস্বাস্থ্য এবং খুশি থাকার কামনা করি! দিনটা সম্পূর্ণ উপভোগ করো…। ’ স্ত্রী সানিয়া মির্জাকে আলিঙ্গন করা একটি ছবিও পোস্ট করেছেন শোয়েব।

প্রসঙ্গত, ইনস্টাগ্রামে সানিয়ার পোস্ট ঘিরে বিতর্কের শুরু। তিনি লিখেছিলেন, ‘মন ভেঙেছে যাঁদের, কোথায় যাবেন তারা! কোথায় গেলে দেখা মিলবে আল্লাহ-র’! আবার ছেলের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘এমন কিছু মুহূর্তই কঠিন সময়ে পার করে দেয় আমাকে’। কিন্তু ঠিক কী ঘটেছে, তাদের মধ্যে, তা এখনও স্পষ্ট নয়। এই জল্পনা বাড়িয়ে দেন শোয়েব মালিকও।তার পোস্ট ঘিরেও মাথাচাড়া দেয় বিচ্ছেদের জল্পনা।

You might also like!