Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

6 months ago

Nepal bus accident: নেপালে বাস দুর্ঘটনায় মৃত্যু সাত ভারতীয় পুণ্যার্থীর

Nepal bus accident
Nepal bus accident

 

কাঠমান্ডু, ১৫ মার্চ :  নেপালের গোর্খা জেলায় শনিবার গভীর রাতে একটি বাস দুর্ঘটনায় সাতজন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে, ১৪ জন তীর্থযাত্রী মনকামনা মন্দিরে দর্শন করে একটি বাসে করে ফিরছিলেন। শহীদ লখন গ্রাম সংলগ্ন এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। রবিবার জেলার পুলিশ সুপার ভরত বাহাদুর জানিয়েছেন, বাসে থাকা ১৪ জনের মধ্যে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছেন। বাকি সাতজন গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।


পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি রাস্তার পাশ থেকে প্রায় ২০০ মিটার নিচে খাদে পড়ে যায়। গাড়িতে চালক ও সহ-চালক ছাড়া বাকি সব যাত্রীই ভারতীয় নাগরিক ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর ২৯-তম ব্যাটালিয়নের উদ্ধারকারী দল এবং গোর্খা জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

নেপাল পুলিশ মৃতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে কোন রাজ্যের বাসিন্দা তা উল্লেখ করা হয়নি। মৃতদের নাম— মুথু কুমার (৫৮), অনামলিকা (৫৮), মীনাক্ষী (৫৯), শিবগামী (৫৩), বিজয়াল (৫৭), মীনা (৫৮) এবং তামিলরেশি (৬০)। পুলিশের অনুমান, এঁরা দক্ষিণ ভারতের বাসিন্দা হতে পারেন। অন্যদিকে, ভরতপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি আহত ভারতীয়দের মধ্যে রয়েছেন- সোনাম (৬২), মঙ্গদা জালাম (৬৫), সুভদ্রা (৭৫), মায়লা (৬৫), সরোজা (৭৩), ভাগ্যলক্ষ্মী (৬৫) এবং মীনাক্ষী (৩৪)।

You might also like!