International

2 years ago

Eid: ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তা গোটা বাংলাদেশ

Security is tight throughout Bangladesh on the occasion of Eid
Security is tight throughout Bangladesh on the occasion of Eid

 

ঢাকা, ২৯ জুন: ঈদ-উল-আজহা উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা গোটা বাংলাদেশ । প্রধান নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ও র‍্যাব। কোনওরকম অপ্রীতিকর ঘটনা, নাশকতা এড়াতে এই সপ্তাহের শুরু থেকেই দেশের বিভিন্ন বিখ্যাত জায়গাগুলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ-প্রশাসন।

এদিন সকাল ১০টা থেকে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। । তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে ঈদ-উল-আজহায় দেশে জঙ্গি নাশকতার কোনও আশঙ্কা নেই বলেই জানাচ্ছেন তিনি। তারপরও কোনও ঝুঁকি নিতে চাইছে না সরকার। পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “প্রতিটা চেকপোস্টে তল্লাশি চলবে। তারপরই ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে। পাশাপাশি কোনওরকম নাশকতা আটকাতে আমাদের সিটিটিসি, সাইবার ইউনিট কাজ করছে। কোনও ধরনের জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হলে তারা দ্রুত ব্যবস্থা নেবে।”

অন্যদিকে ইদ-উল-আজহা উপলক্ষে ইতিমধ্যেই দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



You might also like!