Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Joe Biden : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি - চিনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান বাইডেনের

Joe Biden
Joe Biden

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক বছর পূর্ণ হলো। কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই বরং বেড়েই চলেছে। এই অবস্থায় সা টি স্থাপনে চিন একটি প্রস্তাব দেয়। চীনের দেওয়া ১২ দফা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। চীনের শান্তি প্রস্তাবে শুধুমাত্র রাশিয়া উপকৃত হবে বলে মনে করায় এ প্রস্তাব বাতিল করে দিয়েছেন বাইডেন। বাইডেন বলেন ওই প্রস্তাবে ইউক্রেনের জন্য মঙ্গলজনক কোনো বিষয় চিনের উল্লেখ নেই। চিনের শান্তি আলোচনাকে যুক্তিহীন বলে উল্লেখ করে তিনি বলেন, চিন যেভাবে যুদ্ধ শেষের কথা ভাবছে তা সম্পূর্ণ অন্যায্য। 


 ওদিকে রাশিয়াকে প্রয়োজনে সমরাস্ত্র দিতে চায় আমেরিকা। তারা অবশ্য এই মুহূর্তে বলে F16 যুদ্ধবিমান ইউক্রেনের দরকার নেই। বাইডেন আরো বলেন, রাশিয়াকে চীন অস্ত্র সরবরাহ করলে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলেও হুঁশিয়ারি দেন। এদিকে বর্ষপূর্তির পরদিনই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরে দনেৎস্কের মারিউপোলে হামলা চালিয়েছে রাশিয়া। স্কাই নিউজ। শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার এ বর্ষপূতির দিনেও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। 


 রাশিয়ার হামলার পূর্বাভাস পেয়ে ইউক্রেন নিরাপদ স্থানে নিয়ে গেছে দেশের নাগরিকদের। বেশ কয়েকটি অঞ্চলে এদিন উচ্চমাত্রার রকেট ও বিমান হামলা চালিয়েছিল রুশ বাহিনী। আর্টিলারি ব্যারেজ ছাড়াও ২৭টি বিমান হামলা ও ৭৫টি ভিন্ন রকেট হামলা চালিয়েছে বলে উল্লেখ ছিল ওই প্রতিবেদনে। ইউক্রেনের মারিস্কাতেও হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সীমান্ত শহর ভোভচানস্কসহ খারকিভ অঞ্চলে গোলাগুলির কারণে অন্তত ২৩ সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর বাখমুতেও প্রচণ্ড লড়াই চলছে। জেনারেল স্টাফ জানান, বাখমুতের আশপাশে এক ডজনেরও বেশি জায়গায় গোলাগুলি চালিয়েছে। শুক্রবার কিয়েভে লেপার্ড ট্যাংকের প্রথম চালান পাঠিয়েছে পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি কিয়েভ সফরের সময় জানান, পোল্যান্ড ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে। মোরাউইকি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানায়, আরও অস্ত্র সরবরাহ করা হবে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশগুলোর প্রতিও একই আহ্বান জানান তিনি। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের থেকে যুদ্ধ আরো বড়ো হওয়ার দিকেই এগোচ্ছে।

You might also like!