Breaking News

 

International

1 year ago

Biden:নির্বাচনে লড়ছি, ট্রাম্পকে হারাতে আমিই সেরা প্রার্থী: বাইডেন

Joe Biden
Joe Biden

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি সুস্থ আছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনিই সেরা প্রার্থী।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বাইডেন এসব কথা বলেন। ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শেষে প্রায় এক ঘণ্টার একক সংবাদ সম্মেলন করেন বাইডেন।

বাইডেনের সংবাদ সম্মেলনে তাঁর রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফায় নির্বাচনে প্রার্থী হওয়াসহ দেশ-বিদেশের নানা বিষয় উঠে আসে।বিশেষ করে বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ৮১ বছর বয়সী বাইডেনের ওপর চাপ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ইতিমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন।

তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাইডেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থাকার ব্যাপারে তাঁর অনড় অবস্থান প্রকাশ করেন। বাইডেন বলেন, ‘আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমি লড়ছি।’বাইডেন দাবি করেন, তিনিই সেরা যোগ্য ব্যক্তি।

বাইডেন আবার বলেন, তিনি স্নায়বিকভাবে সুস্থ। কাজেই তিনি প্রতিদিন পরীক্ষা দিচ্ছেন।বাইডেন দাবি করেন, বিদেশি নেতারা তাঁকে বলেছেন, ‘আপনাকে জিততে হবে।’ আর ট্রাম্পের জয় হবে একটা বিপর্যয়।

You might also like!