Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Earthquake in Indonesia : ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির সতর্কতা নেই

Earthquake in Indonesia
Earthquake in Indonesia

 

জাকার্তা, ২৪ ফেব্রুয়ারি : ফের ভূমিকম্পের আতঙ্ক! এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার ভোররাতে ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় এই কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। যদিও, মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩।

এনসিএস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় ছিল কেন্দ্র। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ। আকছাড় সেখানে ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্প সত্ত্বেও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।


You might also like!