Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Pope Francis is ill :ফুসফুসে সংক্রমণে অসুস্থ পোপ ফ্রান্সিস; শ্বাস নিতে হচ্ছে কষ্ট! চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে

pope francis
pope francis

 

ভ্যাটিকান সিটি, ৩০ মার্চ : ফুসফুসে সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন পোপ ফ্রান্সিস। বিগত কিছু দিন ধরে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল পোপ ফ্রান্সিসের, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৬ বছর বয়সী ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান এই ধর্মগুরুকে। ইতালির রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে মেডিক্যাল থেরাপির জন্য কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে তাঁকে।

ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কিছু দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। তবে তাঁর করোনা হয়নি। শ্বাসতন্ত্রে সংক্রমণের কারণে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পোপ ফ্রান্সিস। প্রসঙ্গত, পোপের জন্য বছরের এই সময়টা খুবই ব্যস্ততম। এই সময়ে তাঁর অনেকগুলি পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। চলতি সপ্তাহে ইস্টার সানডে। পরের সপ্তাহে হলি উইক ও ইস্টার উদযাপন। এপ্রিলের শেষের দিকে তাঁর হাঙ্গেরি সফরের কথা রয়েছে।




You might also like!