Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Shoot Out at Mississippi : মিসিসিপিতে বন্দুকবাজের ধারাবাহিক গুলিতে হত ৬ ,আটক ১ সন্দেহভাজন

Shoot Out at Mississipp
Shoot Out at Mississipp

 

মিসিসিপি, ১৮ ফেব্রুয়ারি  : উত্তর মিসিসিপির একটি ছোট গ্রামীণ এলাকায় বন্দুকবাজের ধারাবাহিক গুলিতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার এক বন্দুকবাজ তার প্রাক্তন স্ত্রী এবং সৎ বাবাসহ ছয়জনকে হত্যা করেছে। তদন্তকারীদের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

একটি শটগান এবং দুটি হ্যান্ডগানে নিয়ে ৫২ বছর বয়সী রিচার্ড ডেল ক্রাম সকাল ১১ টার দিকে গুলি চালায় এবং টেনেসি স্টেট লাইনের কাছে আরকাবুতলাতে একটি দোকানের বাইরে পার্ক করা একটি পিকআপ ট্রাকের চালকের আসনে থাকা একজনকে হত্যা করে। সেখান থেকে একটি বাড়িতে পৌঁছানোর পর তার প্রাক্তন স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার বর্তমান স্বামী আহত হয়েছে। বাড়িতে থাকা আরও পাঁচজনের উপরও সে গুলি চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্দুকবাজকে গ্রেফতার করে।

You might also like!